উন্নত বিশ্বের সঙ্গে পাল্লা দিতে হবে প্রযুক্তি দিয়েই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী আবদুর রাজ্জাক বলেছেন, ‘আমরা যদি উন্নত বিশ্বের সঙ্গে পাল্লা দিতে যাই, তাহলে প্রযুক্তি দিয়েই পাল্লা দিতে হবে। দেশের সম্ভাব্য সব ক্ষেত্রে প্রযুক্তির সফল ব্যবহার নিশ্চিত হলে উন্নত বিশ্বের কাতারে আমরা শামিল হব।’গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় গতকাল বুধবার বিকেলে ওয়ালটন কারখানা পরিদর্শন শেষে এক আলোচনা সভায় আবদুর রাজ্জাক ওই সব কথা বলেন। এ সময় মন্ত্রীর সঙ্গে আরও উপস্থিত ছিলেন ইউক্রেনের কৃষিভূমি নীতি ও খাদ্যমন্ত্রী মিকোলা প্রিসিয়াজনুক, ওয়ালটন কারখানার চেয়ারম্যান এস এম শামসুল আলম, খাদ্য বিভাগের অতিরিক্ত সচিব খন্দকার আতিয়ার রহমান প্রমুখ।