উন্নয়ন মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলা সরকারি বালক উচ্চবিদ্যালয়ের মাঠে আজ সোমবার থেকে সাত দিনব্যাপী উন্নয়ন ও ডিজিটাল মেলা শুরু হচ্ছে। ওই সাত দিন মাঠকে ওয়াই-ফাই জোনের অন্তর্ভুক্ত করা হবে। মেলায় সরকারি-বেসরকারি সংস্থা অংশ নিয়ে তাঁদের উন্নয়ন কর্মসূচি উপস্থাপন করবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ মেলার উদ্বোধন করবেন। গতকাল রোববার দুপুর ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাং সেলিম উদ্দিন এক সংবাদ সম্মেলনে এসব তথ্য দেন। জেলা প্রশাসক বলেন, সরকার জাতীয় ও আন্তর্জাতিকভাবে অনেক স্বীকৃতি পেয়েছে। মেলায় সেগুলো উপস্থাপন করা হবে।