উন্নয়নের বাধা দুর্নীতি: মেনন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, দেশের উন্নয়নের প্রধান বাধা দুর্নীতি। তাই দুর্নীতি দমনে কার্যকর ব্যবস্থা নিতে হবে। বাজেটে দলের সাত দফা প্রস্তাব বাস্তবায়নের দাবিতে গতকাল রোববার বিকেলে প্রেসক্লাবের সামনে সমাবেশে বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন এ কথা বলেন।
মেনন বলেন, সাম্প্রদায়িক জঙ্গিবাদী বিএনপি-জামায়াতের সব ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়েছে সরকার। উন্নয়নের ধারা ও প্রবৃদ্ধি অব্যাহত আছে। কিন্তু গরিবদের উন্নয়নে পরিকল্পনার অভাব আছে। তিনি কুইক রেন্টালে বরাদ্দ দিয়ে বিদ্যুৎ খাতে ব্যয় না বাড়াতে ও জ্বালানি তেলের দাম কমানোর দাবি জানান।
সমাবেশে দলের সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, পলিটব্যুরোর সদস্য বিমল বিশ্বাস, নুরুল হাসান, নুর আহমদ প্রমুখ বক্তব্য দেন।