উন্নয়ন ও শান্তির স্বার্থে আঞ্চলিক দলের সঙ্গে সমঝোতা প্রয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি দল আওয়ামী লীগের মহিলা সাংসদ ফিরোজা বেগম বলেছেন, এলাকার উন্নয়ন ও শান্তিশৃঙ্খলার স্বার্থে আঞ্চলিক রাজনৈতিক দল জনসংহতি সমিতির সঙ্গে সমঝোতার প্রয়োজন আছে। তাদের সঙ্গে রাজনৈতিক মতাদর্শ ভিন্ন হলেও পরস্পরকে অস্বীকার করা যাবে না।
গতকাল শুক্রবার স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় ফিরোজা বেগম এ কথা বলেন। রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত মতবিনিময় সভায় জেলা আওয়ামী লীগের দুই জ্যেষ্ঠ সহসভাপতি মাহাবুবুর রহমান ও চিংকিউ রোয়াজা এবং সাধারণ সম্পাদক মুছা মাতব্বর ও তথ্য ও গবেষণা সম্পাদক রফিকুল মাওলা উপস্থিত ছিলেন।
রাঙামাটিতে মেডিকেল কলেজ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিপরীতে জনসংহতি সমিতির অবস্থানের বিষয়টি উল্লেখ করে ফিরোজা বেগম বলেন, তাদের হয়তো কোনো যুক্তি আছে। তবে তারা একদিন বুঝবে। সাধারণ মানুষ চায় মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় হোক। এসব উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হলে পার্বত্য এলাকায় উচ্চশিক্ষার প্রসার ঘটবে।