উন্নয়ন কর্মসূচি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগামী তিন বছরে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ২ ও ৪ নম্বর অঞ্চলে ৬৫০ কোটি টাকার উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছেন মেয়র আনিসুল হক। গতকাল মঙ্গলবার ডিএনসিসির অঞ্চল-২ ও ৪-এর যৌথ আয়োজনে এক মতবিনিময় সভায় তিনি এ প্রতিশ্রুতি দেন। গতকালের মতবিনিময় সভায় মিরপুর, ইব্রাহিমপুর, কচুক্ষেত, কাফরুল, কাজীপাড়া, শেওড়াপাড়া, দারুস সালাম ও কল্যাণপুর এলাকার ভবনমালিক সমিতির প্রতিনিধি, দোকানমালিক, ব্যবসায়ী প্রতিনিধি, শিক্ষক-ছাত্রসহ বিভিন্ন শ্রেণিপেশার লোকজন অংশ নেন। আনিসুল হক বলেন, এই মাসের ১৪ তারিখের মধ্যে নগরীর পরিচ্ছন্নতা নিশ্চিত করতে পরিচ্ছন্নতার দায়িত্বে নিয়োজিত কর্মীরা বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন।