উন্নয়ন কার্যক্রম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দক্ষিণ কোরিয়া সরকার ও বাংলাদেশ রোটারির যৌথ উদ্যোগে এ দেশের পল্লি অঞ্চলে নানা উন্নয়ন কার্যক্রম শুরু হয়েছে৷ বিভিন্ন প্রকল্পের আওতায় ১৩২টি দরিদ্র গ্রামের অধিবাসীদের জন্য নির্মাণকাজ চলছে কয়েক হাজার স্যানিটারি টয়লেটের৷ বাংলাদেশ রোটারির গভর্নর গোলাম মুস্তাফার থিম ‘চল যাই শিকড়ের সন্ধানে’ উজ্জীবিত হয়ে উভয় দেশের রোটারি ক্লাবগুলো এসব প্রকল্প বাস্তবায়ন করছে৷ এ উন্নয়ন কর্মকাণ্ড দেখতে ঢাকায় নিযুক্ত কোরিয়ার রাষ্ট্রদূত লি ইয়ুন ইয়ং এবং সে দেশ থেকে অাসা রোটারি প্রতিনিধিদল সম্প্রতি গাজীপুর ও সোনারগাঁয়ের বিভিন্ন স্থান পরিদর্শন করেন৷ বিজ্ঞপ্তি৷