উন্নয়ন কার্যক্রম পরিদর্শন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত গত রোববার নড়াইলে দক্ষিণ পশ্চিমাঞ্চল পানিসম্পদ ব্যবস্থাপনা প্রকল্পের কাজ পরিদর্শন করেছেন। এ সময় তিনি প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কার্যক্রম উদ্বোধনসহ প্রকল্প এলাকা পরিদর্শন করেন। পাউবোর নড়াইল কার্যালয় সূত্র জানায়, রাষ্ট্রদূত কালিয়া উপজেলার চাঁচুড়ি-পুরুলিয়ার পাটেশ্বরী স্লুইসগেট ও সূর্যমুখী, নড়াইল সদর উপজেলার ধোপাখোলা কলমিলতা এবং মুলিয়ার ফাল্গুনী পানি ব্যবস্থাপনা সমিতির কার্যক্রম পরিদর্শন করেন। এ ছাড়া পাউবোর বাস্তবায়িত নড়াইল অফিসের কার্যক্রমও পর্যবেক্ষণ করেন। পাউবোর অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা) মফিজুর রহমানের নেতৃত্বে এই পর্যবেক্ষণ দলের সঙ্গে ছিলেন দক্ষিণ-পশ্চিমাঞ্চল পানিসম্পদ ব্যবস্থাপনা প্রকল্পের (২য় পর্যায়) প্রকল্প পরিচালক আনিসুর রহমান, পানি ব্যবস্থাপনা সংগঠনের পরামর্শক শাহ আহমেদ আলী খান, প্রধান প্রকৌশলী মাসুদ করিম প্রমুখ।