উন্নয়ন কেন্দ্রে ঠাঁই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পূর্ণাঙ্গ ঠিকানা বলতে না পারা তেরো বছরের এক কন্যাশিশুর ঠাঁই হলো গাজীপুরের কোনাবাড়ীর কিশোরী উন্নয়ন কেন্দ্রে। ওই শিশুটির নাম পারভিন আক্তার তসলিমা। ৯ এপ্রিল সবুজবাগ থানার বালুর মাঠ এলাকায় ঘোরাঘুরির সময় মেয়েটিকে খুঁজে পান আয়েশা বেগম নামের এক নারী। পরে শিশুটিকে তিনি সবুজবাগ থানা-পুলিশের কাছে সোপর্দ করেন। সবুজবাগ থানার উপপরিদর্শক জিয়াউর রহমান শিশুটিকে আদালতে হাজির করে প্রতিবেদন দেন। তাতে বলা হয়, শিশুটি নিজের নাম বলেছে পারভিন আক্তার তসলিমা। পিতার নাম লুৎফর রহমান। বাড়ি কক্সবাজার জেলায়। নীলক্ষেত এলাকার এক বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করে। সে নিজের ঠিকানা বলতে পারেনি।