উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বিল সংসদে পাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উন্নয়ন অর্থনীতি, জনসংখ্যা তত্ত্ব, অন্যান্য সামাজিক বিজ্ঞানসহ প্রাসঙ্গিক বিষয়ে গবেষণা, অনুসন্ধান ও জ্ঞানবিস্তারের জন্য একটি প্রতিষ্ঠান গঠন এবং এ-সংশ্লিষ্ট বিষয়ে বিধান প্রণয়নের সুযোগ রেখে জাতীয় সংসদে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বিল, ২০১৭ গতকাল বুধবার পাস হয়েছে। বিলটি পাসের জন্য সংসদে উত্থাপন করেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
বিলটির ওপর বিরোধীদলীয় সদস্যদের দেওয়া সংশোধনী প্রস্তাব কণ্ঠভোটে নাকচ হয়। বিলের উদ্দেশ্য ও কারণ-সংবলিত বিবৃতিতে মন্ত্রী বলেন, আদালতের নির্দেশে সামরিক শাসনের আমলে জারিকৃত অধ্যাদেশকে আইনে পরিণত করতে এবং বাংলা ভাষায় আইন প্রণয়নের জন্য এই বিল আনা হয়েছে।