উন্নয়ন না হলে ক্ষতিগ্রস্ত হবে নারীরা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্যাস, বিদ্যুৎ, সুশাসন, প্রশিক্ষিত শ্রমিক এবং রাজনৈতিক স্থিতিশীলতার অভাব এখন বড় সমস্যা। এ ধরনের পরিস্থিতিতে দেশের সামগ্রিক উন্নয়ন হবে না। এর ফলে সর্বোচ্চ ক্ষতিগ্রস্ত হবে নারীরা।
গতকাল রোববার বাংলাদেশ মহিলা পরিষদ আয়োজিত ‘ঘোষিত জাতীয় বাজেটে (২০১৪-১৫) প্রত্যাশা ও প্রাপ্তি, নারীর ক্ষমতায়নের লক্ষ্যে বৈষম্য দূরীকরণের উদ্যোগ’ শীর্ষক সভায় আলোচকেরা এ অভিমত দেন৷
সভার সভাপতি মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম বলেন, সামগ্রিক উন্নয়নে নারীর আড়ালে থাকা ভূমিকা নিয়ে সবাইকে ভাবতে হবে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক শারমিন্দ নীলোর্মী সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন। বিজ্ঞপ্তি।