প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা উন্নয়ন পরিষদের উদ্যোগে গতকাল শনিবার বিকেলে স্থানীয় শান্তিগঞ্জ বাজারে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী মোহাম্মদ আবদুল মান্নান। তিনি বলেন, ‘সুনামগঞ্জ পৌর কলেজসহ চারটি কলেজের ভবনের ব্যবস্থা করেছি। সিলেট বিভাগের সবচেয়ে বড় কুশিয়ারা নদীর ওপর সেতু হচ্ছে আমার প্রচেষ্টায়। আমি সব সময় মানুষের এবং এলাকার উন্নয়নে কাজ করে যাচ্ছি।’ উপজেলা যুবলীগের আহ্বায়ক ও সুনামগঞ্জ সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক সহসভাপতি বোরহান উদ্দিন দোলনের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি তহুর আলী, সাধারণ সম্পাদক আতাউর রহমান প্রমুখ। সুনামগঞ্জ অফিস