উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত শেষ করার তাগিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, জনগণের অভাব-অভিযোগ গুরুত্বের সঙ্গে শুনতে হবে। মানুষের সঙ্গে ভালো আচরণ করতে হবে। জেলার উন্নয়নে প্রতিটি সরকারি বিভাগকে সমন্বিত প্রয়াস চালাতে হবে। সিলেটের চলমান উন্নয়নকাজগুলো দ্রুত শেষ করতে হবে।গতকাল বৃহস্পতিবার বিকেলে সিলেটের জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এক পর্যালোচনা সভায় তিনি এ কথা বলেন। জেলা প্রশাসক খান মোহাম্মদ বিলালের সভাপতিত্বে সভায় সরকারি বিভিন্ন দপ্তরের উচ্চপর্যায়ের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।অর্থমন্ত্রী এ সময় সুরমা নদীর ওপর কাজিরবাজার সেতু, সিলেট কেন্দ্রীয় কারাগার স্থানান্তর প্রকল্প, আম্বরখানা বাইপাস সড়ক, বাদাঘাট-বিমানবন্দর সংযোগ সড়ক, সদর উপজেলার খাদিমপাড়ায় ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল, বিভাগীয় জাদুঘর, বাস ও ট্রাক টার্মিনাল, বিভাগীয় পরীক্ষাকেন্দ্র নির্মাণ, চারটি নতুন থানা বাস্তবায়নসহ অর্ধশতাধিক প্রকল্পের ব্যাপারে খোঁজখবর নেন। পাশাপাশি দ্রুত সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার জন্য সংশ্লিষ্ট বিভাগগুলোকে নির্দেশ দেন।