উন্নয়ন ফি বাতিলের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভবন নির্মাণ ও উন্নয়ন ফির নামে অতিরিক্ত টাকা আদায়ের প্রতিবাদে চট্টগ্রাম নগরের বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজের অভিভাবকেরা আবারও মানববন্ধন করেছেন। গতকাল সোমবার বিদ্যালয়ের সামনে তাঁরা মানববন্ধন করেন। এর আগে গত শনিবার একই দাবিতে অভিভাবকেরা মানববন্ধন করেছিলেন।
মানববন্ধনে অংশ নেওয়া অভিভাবক মো. সালাউদ্দিন প্রথম আলোকে বলেন, ভবন নির্মাণের নাম করে বাড়তি এক হাজার টাকা ফি দাবি করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ। ভবন নির্মাণের নাম করে টাকা আদায় অগ্রহণযোগ্য। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে।
মহিলা সমিতি বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আনোয়ারা বেগম গত শনিবার প্রথম আলোকে বলেছিলেন, বিদ্যালয়ের পুরোনো ভবনটি ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। ছাত্রীদের নিরাপত্তা ও কল্যাণের বিষয়টি অগ্রাধিকার দিয়ে উন্নয়নকাজের জন্য ওই ফি ধার্য করা হয়েছে।