উন্নয়ন ফোরাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড় জেলা নারী উন্নয়ন ফোরামের নির্বাচনে তেঁতুলিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রাজিয়া সুলতানা সভাপতি এবং বোদা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লাইলী বেগম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা নারী উন্নয়ন ফোরাম গঠন-বিষয়ক এক কর্মশালা শেষে ওই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে জেলার পাঁচটি উপজেলার ৩৫ জনের মধ্যে ৩৪ জন জনপ্রতিনিধি ভোটাধিকার প্রয়োগ করেন। উপজেলা গভর্ন্যান্স প্রজেক্টের সহযোগিতায় জেলা প্রশাসন এ কর্মশালার আয়োজন করে। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহমুদুল আলমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন।