প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারী উন্নয়ন ফোরামের উদ্যোগে গোপালগঞ্জে নারীর উন্নয়ন ও ক্ষমতায়ন বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে নতুন ও পুরোনো সদস্যদের সমন্বয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নারী উন্নয়ন ফোরামের সভাপতি, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বেগম নুরুন্নাহার ইউসুফ। সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক আসিয়া বেগম, সহসভাপতি আমেনা বেগম প্রমুখ।