উন্নয়ন বলতে রাষ্ট্রের প্রতিটিখাতের উন্নয়নকেই বোঝায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উন্নয়ন বলতে শুধু অর্থনৈতিক মুক্তিকেই বোঝায় না, রাষ্ট্রের প্রতিটি খাতের উন্নয়নকেই বোঝায়। গতকাল বুধবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘বাংলাদেশে উন্নয়ন ও গণতন্ত্র: অঙ্গীকার, বাস্তবতা ও সম্ভাবনা’ শীর্ষক দিনব্যাপী সেমিনারে বক্তারা এ কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে অর্থনীতি বিভাগ ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ফোরাম, জার্মানি যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে। অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শরীফ এনামুল কবির।তিনটি অধিবেশনে বিভক্ত এ সেমিনারের প্রথম অধিবেশনে পরিকল্পনা কমিশনের সাবেক সদস্য অধ্যাপক আনিসুর রহমান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নাসিম আখতার হোসাইন ও অধ্যাপক খন্দকার মুস্তাহিদুর রহমান, আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুজিত্ চৌধুরী বক্তব্য দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনু মুহাম্মদ। সেমিনারের দ্বিতীয় অধিবেশনে বেশ কয়েকটি বিষয়ের ওপর দলভিত্তিক আলোচনা করা হয়। আলোচনায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন। তৃতীয় অধিবেশনে আলোচনায় অংশ নেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মঈনুল ইসলাম, নিউ এজ-এর সম্পাদক নূরুল কবীর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাহবুবুল মোকাদ্দেম আকাশ এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক দিলারা চৌধুরী। পরে সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।