উন্নয়ন ভাবনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর কলাপাড়ায় পরিবেশ সুরক্ষা, খাদ্যে ভেজাল প্রতিরোধ, সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ে জনগণকে অবহিতকরণ ও সম্পৃক্তকরণের লক্ষ্যে আলোচনা সভা এবং প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে কলাপাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। পটুয়াখালী জেলা তথ্য অফিস এ অনুষ্ঠানের আয়োজন করেছে। পটুয়াখালী জেলা তথ্য কর্মকর্তা মো. জাকির হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য দেন কলাপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মোতালেব তালুকদার। এতে বিশেষ অতিথির বক্তব্য দেন কলাপাড়ার সহকারী কমিশনার (ভূমি) বিপুল চন্দ্র দাস। কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি