উন্নয়ন মেলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় অবস্থিত মুক্তিযোদ্ধা ফকীর আবদুল জব্বার কলেজ মাঠে গতকাল শনিবার উন্নয়ন মেলা-২০১৫ অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি সংস্থা পল্লি কর্মসহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সহযোগিতায় মেলার আয়োজন করে স্থানীয় বেসরকারি সংস্থা কর্মজীবী কল্যাণ সংস্থা (কেকেএস)। মেলায় প্রধান অতিথি ছিলেন পিকেএসএফের চেয়ারম্যান কাজী খলীকুজ্জমান আহমদ। মেলায় সমৃদ্ধি শিক্ষা, স্বাস্থ্য, ওয়াস (ওয়াটার অ্যান্ড স্যানিটেশন), বন্ধু চুলা, সোলার ইত্যাদির স্টল ছিল।