উন্নয়ন মেলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড প্রচারের জন্য রাজশাহীর বাগমারা উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল রোববার উন্নয়ন মেলা শুরু হয়েছে। সকালে ভবানীগঞ্জ নিউমার্কেটে স্থানীয় সাংসদ এনামুল হক প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন। এ উপলক্ষে ইউএনও তরিকুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাকিরুল ইসলাম, আওয়ামী লীগের উপজেলা শাখার যুগ্ম সম্পাদক মাহাবুবুর রহমান, শিক্ষাবিষয়ক সম্পাদক মোল্লা এম আলতাফ হোসেন।