প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে গতকাল সোমবার শুরু হয়েছে তিন দিনব্যাপী উন্নয়ন মেলা। জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় এ মেলার আয়োজন করা হয়েছে। মেলার উদ্বোধন উপলক্ষে সকাল নয়টায় স্থানীয় সার্কিট হাউস চত্বর থেকে শহরে শোভাযাত্রা বের করা হয়। পরে শোভাযাত্রাটি মেলা চত্বরে এসে শেষ হয়। সেখানে উদ্বোধনী অনুষ্ঠান শেষে আলোচনা সভা ও সরকারের গৃহীত বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের ভিডিও প্রদর্শন করা হয়। মেলায় প্রতিদিন উন্নয়নসংক্রান্ত বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হবে। বুধবার সন্ধ্যায় মুক্তিযুদ্ধের চেতনাভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে এই মেলা।