উন্নয়ন মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের অর্থনৈতিক ও সামাজিক অর্জন জনগণকে জানাতে ও বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড প্রচারের লক্ষ্যে গতকাল মঙ্গলবার ইসলামপুর উপজেলায় উন্নয়ন মেলা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল দুপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ মেলার উদ্বোধন করেন জামালপুর-২ আসনের সাংসদ ফরিদুল হক খান। এ উপলক্ষে ইসলামপুর পাবলিক হল মিলনায়তনে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুমুর রহমান। এতে সাংসদ ফরিদুল হক খান, উপজেলা পরিষদের চেয়ারম্যান নবী নেওয়াজ খান বিপুল, পৌর মেয়র আবদুল কাদের শেখ প্রমুখ বক্তৃতা করেন।