প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়ন পরিষদ চত্বরে দুর্যোগে নারীর সক্ষমতা উন্নয়নে ‘নারী উদ্যোক্তা উন্নয়ন মেলা’ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার উন্নয়ন সংস্থা অ্যাকশন এইড বাংলাদেশের সহযোগিতায় বরিশালভিত্তিক বেসরকারি সংস্থা আভাস এক দিনের এ মেলার আয়োজন করে। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাকশন এইডের উপকূলীয় জনকল্যাণ সমিতির সভাপতি জয়নাল আবেদীন। এতে প্রধান অতিথির বক্তব্য দেন নীলগঞ্জ ইউপি চেয়ারম্যান নাসির উদ্দিন মাহমুদ। স্বাগত বক্তব্য দেন আভাসের প্রকল্প পরিচালক মো. মনিরুল ইসলাম। উদ্যোক্তা নারীদের মধ্যে বক্তব্য দেন লাইলী বেগম, জুলিয়েট বাড়ৈ ও সুজতা বাড়ৈ।