উন্নয়ন মেলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জে আজ সোমবার থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী উন্নয়ন মেলা। সরকারের উন্নয়ন সম্পর্কে সাধারণ মানুষকে অবগত করতে মেলায় জেলা প্রশাসনসহ সরকারের ৬২টি সংস্থার প্রায় ৭০টি স্টল থাকবে। নগরীর পৌর স্টেডিয়ামসংলগ্ন বালুর মাঠে মেলার আয়োজন করা হয়েছে। মেলা উপলক্ষে আজ সকাল ১০টায় শোভাযাত্রা বের করা হবে। সাড়ে ১০টায় মেলার উদ্বোধন ও স্টল পরিদর্শন এবং দুপুর ১২টায় তায়কোয়ান্দো প্রদর্শন, বিকেল চারটায় আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।