উন্নয়ন মেলা শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড় সরকারি মিলনায়তন চত্বরে আয়োজিত তিন দিনব্যাপী উন্নয়ন মেলার সমাপনী অনুষ্ঠান গত বুধবার সন্ধ্যায় পঞ্চগড় সরকারি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহমুদুল আলম, সিভিল সার্জন আহাদ আলী, জেলা পরিষদ প্রশাসক আবু বকর ছিদ্দিক, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত, জাসদ নেতা আবদুল মজিদ প্রমুখ। পঞ্চগড় প্রতিনিধি|