উন্নয়ন মেলার সমাপ্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের কাউনিয়ায় গতকাল বুধবার তিন দিনব্যাপী উন্নয়ন মেলা শেষ হয়েছে। কাউনিয়া উচ্চবিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে গত সোমবার থেকে মেলা শুরু হয়। এতে সরকারি-বেসরকারি দপ্তর ও সংস্থার ৩১টি স্টল ছিল। বিকেলে সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপঙ্কর রায়। বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহাফুজার রহমান, হারাগাছ পৌরসভার মেয়র হাকিবুর রহমান, শহীদবাগ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল হান্নান, সারাই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আশরাফুল ইসলাম প্রমুখ।