উন্নয়নবিষয়ক সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর ডোমার উপজেলা শহরের শহীদ ধীরাজ মিজান স্মৃতি পাঠাগার মিলনায়তনে গতকাল মঙ্গলবার দুপুরে মতবিনিময় সভা হয়েছে। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডার ওই সভার আয়োজন করে। স্থানীয় সাংবাদিকদের সঙ্গে ওই সভা হয়। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির উপসাহিত্য-বিষয়ক সম্পাদক ও রাজশাহী বিশ্ববিদ্যালয় মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডারের সাবেক সভাপতি সরকার ফারহানা আক্তার। মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডার নীলফামারী জেলা কমিটির সদস্য হুমায়উন কবিরের সভাপতিত্বে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডার ভোগডাবুড়ি ইউনিয়নের সদস্য মো. সাব্বির হোসেন, ভোগডাবুড়ি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. রাজিব হোসেন, ডোমার প্রেসক্লাবের সভাপতি মো. মোজাফ্ফর আলী প্রমুখ।