উন্নয়নে সরকারের করণীয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে গতকাল বুধবার ‘রংপুরের উন্নয়নে সরকারের করণীয়’ শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন নীল দলের আয়োজনে এই কর্মশালা হয়। গতকাল দুপুরে অ্যাকাডেমিক ভবনে অনুষ্ঠিত কর্মশালায় পরিসংখ্যান বিভাগের প্রভাষক নুরুন্নাহার শিরিনের সভাপতিত্বে আলোচনা করেন বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক তুহিন ওয়াদুদ, নীল দলের সভাপতি ও অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের বিভাগীয় প্রধান আপেল মামুদ, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক নিত্য ঘোষ, লোকপ্রশাসন বিভাগের প্রভাষক জোবায়ের ইবনে তাহের, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দীপক কুমার বিশ্বাস প্রমুখ।