উন্নয়নের জন্য পরীক্ষামূলক প্রকল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন করতে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় একটি প্রকল্পের পরীক্ষামূলক কার্যক্রম শুরু হয়েছে। এ উপলক্ষে উপজেলা পরিষদের আবদুস সামাদ আজাদ মিলনায়তনে গত মঙ্গল, বুধ ও গতকাল রোববার কর্মশালা অনুষ্ঠিত হয়। ইউএনডিপি ও স্থানীয় সরকার বিভাগের অর্থায়নে স্থানীয় সম্পদ কাজে লাগিয়ে, জনগণকে সম্পৃক্ত করে উপজেলার উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নের লক্ষ্যে এ প্রকল্প নেওয়া হয়েছে। দেশের সাত বিভাগের সাতটি উপজেলায় প্রকল্পের কাজ শুরু হলো। এ জন্য সিলেট বিভাগ থেকে বেছে নেওয়া হয়েছে জগন্নাথপুর উপজেলা।স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক গৌতম কুমার ঘোষের সভাপতিত্বে গতকালের কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেটের বিভাগীয় কমিশনার এন এম জিয়াউল আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মুহাম্মদ ইয়ামিন চৌধুরী, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. মমতাজ উদ্দিন, পরিমল সিংহ, ইউএনডিপির বাংলাদেশের সহকারী পরিচালক শায়লা খান, উপজেলা পরিষদের চেয়ারম্যান আকমল হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল ওয়াদুদ প্রমুখ।