উন্নয়নের তথ্যভিত্তি হবে আদমশুমারি সারা দেশে গণনা ১৫-১৯ মার্চ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চম আদমশুমারি ও গৃহগণনার মাধ্যমে দেশের উন্নয়ন পরিকল্পনা ও আর্থসামাজিক কর্মকাণ্ডের কৌশল বাস্তবায়নের তথ্যভিত্তি তৈরি করা হবে। আগামী ১৫ থেকে ১৯ মার্চ সারা দেশে তিন লাখের বেশি গণনাকারী আদমশুমারির তথ্য সংগ্রহ করবে। এ বছর ১ জুলাই আদমশুমারির প্রাথমিক তথ্য প্রকাশ করা হবে। গতকাল শুক্রবার রাজধানীর পরিসংখ্যান ব্যুরোর মিলনায়তনে অনুষ্ঠিত এক সেমিনারে সংশ্লিষ্ট কর্মকর্তারা এ কথা জানান। ‘আদমশুমারি ও গৃহগণনা ২০১১: জাতীয় ক্ষেত্রে পরিসংখ্যানের গুরুত্ব’ শীর্ষক এই সেমিনারের আয়োজন করে বাংলাদেশ পরিসংখ্যান সমিতি।অনুষ্ঠানের প্রধান অতিথি শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ বলেন, পরিসংখ্যান গবেষণার হতিয়ার। তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণের জন্য সর্বসাম্প্রতিক ও বিশ্বাসযোগ্য পরিসংখ্যান দরকার। তিনি বলেন, বর্তমান সরকার তথ্য সংগ্রহ, ব্যবহার ও সংরক্ষণের ওপর বিশেষ জোর দিচ্ছে।অনুষ্ঠানে পরিসংখ্যান বিভাগের সচিব রীতি ইব্রাহিম বলেন, তিন লাখ ১০ হাজার গণনাকারী দেশের প্রতিটি খানার তথ্য সংগ্রহ করবেন। ১৫-১৯ মার্চ একজন গণনাকারী ১২০টি খানার তথ্য সংগ্রহ করবেন। তাঁদের কাজ তদারকির জন্য থাকবেন ৫৭ হাজার সুপারভাইজার। কাজের সুবিধার জন্য সারা দেশকে ১৩০টি পরিসংখ্যান জেলা ও দুই হাজার ৮০০ অঞ্চলে ভাগ করা হয়েছে।পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক মো. শাহজাহান আলী মোল্লা বলেন, শুমারির মান উন্নত ও নির্ভুল করার জন্য এরপর গণনা যাচাই করা (পোস্ট এন্যুমারেশন চেক) হবে।