উন্নয়নের দাবিতে খুলনা উন্নয়ন ফোরামের স্মারকলিপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার সার্বিক উন্নয়নের দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে খুলনা উন্নয়ন ফোরাম। সংগঠনের নেতারা জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে গতকাল শুক্রবার দুপুরে ওই স্মারকলিপি দেন।স্মারকলিপির বিভিন্ন দাবির মধ্যে রয়েছে পাইপলাইনের মাধ্যমে দক্ষিণাঞ্চলে অবিলম্বে গ্যাস সরবরাহ, খুলনায় আধুনিক রেলস্টেশন নির্মাণ, ঢাকা-খুলনা রেলপথে ডাবল লাইন স্থাপন, খুলনা-ঢাকা পথে তৃতীয় আন্তনগর ট্রেন চালু করা, মংলা বন্দরের আধুনিকায়নে বাজেটে পর্যাপ্ত বরাদ্দ, খানজাহান আলী বিমানবন্দর নির্মাণকাজ দ্রুত সম্পন্ন করা, সুপেয় পানি সরবরাহ বাড়াতে ওয়াসায় পর্যাপ্ত সরকারি অর্থ বরাদ্দ, সুন্দরবনকে ঘিরে পর্যটনব্যবস্থার উন্নয়ন, নিউজপ্রিন্ট কারখানা ও দাদা ম্যাচ কারখানা পুনরায় চালু করা প্রভৃতি।শিল্প ও বন্দরের জন্য খ্যাত খুলনা শহরসহ দক্ষিণাঞ্চলের তিন কোটি মানুষ সর্বক্ষেত্রে চরম অবহেলিত ও বঞ্চিত বলে স্মারকলিপিতে উল্লেখ করা হয়। স্মারকলিপি দেওয়ার সময় উপস্থিত ছিলেন উন্নয়ন ফোরামের চেয়ারম্যান শরীফ শফিকুল হামিদ, খুলনা বিভাগীয় উপজেলা চেয়ারম্যান পরিষদ কমিটির সভাপতি শরফুদ্দিন বিশ্বাস প্রমুখ।