উন্নয়নের দাবিতে খুলনা উন্নয়ন সমন্বয় কমিটির মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আন্তর্জাতিক বিমানবন্দর স্থাপন, পাইপলাইনে গ্যাস সরবরাহ প্রকল্পের দীর্ঘসূত্রতার অবসান, আধুনিক রেলস্টেশন স্থাপন এবং আইলায় ক্ষতিগ্রস্তদের দ্রুত পুনর্বাসন ও বেড়িবাঁধ নির্মাণের দাবিতে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি মানববন্ধন কর্মসূচি পালন করেছে। গতকাল শনিবার নগরের পিকচার প্যালেস মোড়ে বেলা ১১টা থেকে ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালে সমাবেশ অনুষ্ঠিত হয়।বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি এস এম দাউদ আলীর সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এম নূরুল ইসলাম, খুলনা নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রমুখ।