উন্নয়নের নামে আ.লীগ নেতাদের পকেট ভারী!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনটে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ কর্মসূচির (টিআর) প্রকল্প বাস্তবায়নে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। কাজ না করেই এবং ভুয়া প্রকল্প দেখিয়ে বরাদ্দ করা ১৫৩ মেট্রিক টন গম আত্মসা ৎ করা হয়েছে।আওয়ামী লীগের স্থানীয় নেতারা এসব প্রকল্পের সভাপতি হয়ে টাকা আত্মসা ৎ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে একটি বিদ্যালয়ের পরিচালনা কমিটির সহসভাপতি জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় সূত্রে জানা গেছে, বগুড়া-৫ আসনের সাংসদ ও উপজেলা পরিষদের অনুকূলে গত ২৪ জুন ২০১০-১১ অর্থবছরের জন্য টিআরের আওতায় ১৫৩ মেট্রিক টন গম বরাদ্দ দেওয়া হয়। ক্লাব, মসজিদ, মাদ্রাসা, কবরস্থান ও শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নের জন্য ৪৩টি প্রকল্প তৈরি করা হয়। উপজেলা পরিষদের দুই ভাইস চেয়ারম্যান নাজনীল নাহার, আবদুল হাই খোকন ও উপজেলা ছাত্রলীগের সভাপতি শফিকুল ইসলামকে প্রকল্পগুলো বণ্টনের দায়িত্ব দেওয়া হয়। আবদুল হাই খোকন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। তাঁরা এই ৪৩টি প্রকল্প ভাগ করে নিয়ে দলীয় নেতা-কর্মীদের সভাপতি করে তা বাস্তবায়নের দায়িত্ব দেন। সভাপতিরা প্রতি মেট্রিক টন গম ২১ হাজার ৭০০ টাকা করে ৩৩ লাখ ২০ হাজার টাকায় বিক্রি করেছেন।মাদারভিটা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়নের নামে পাঁচ মেট্রিক টন গম বরাদ্দ করা হয়। এই প্রকল্পের সভাপতি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সাইদুল ইসলাম ওই গম এক লাখ সাত হাজার টাকায় বিক্রি করে মাত্র পাঁচ হাজার টাকা দিয়ে একটি স্টিলের আলমারি কিনে দিতে চেয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি জয়নাল আবেদিন ও প্রধান শিক্ষক এস এম ছাত্তার জানান, বিদ্যালয়ের উন্নয়নের কথা বলে সাইদুল তাঁদের স্বাক্ষর নেন। সাইদুল কোনো কাজ করেননি। এ বিষয়ে ওই বিদ্যালয় পরিচালনা কমিটির সহসভাপতি শহিদুল ইসলাম বগুড়ার জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ করেছেন।বানিয়াগাতি গ্রামের ইসকেন্দার আলী (ই-আলী) জামে মসজিদের নামে পাঁচ মেট্রিক টন গম বরাদ্দ করা হয়। এ প্রকল্পটি ভুয়া। এর সভাপতি উপজেলা আওয়ামী লীগের সদস্য মোহসিন আলী গম বিক্রির টাকা আত্মসা ৎ করেছেন। উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম হোসেন জানান, এই গ্রামে ই-আলী নামে কোনো মসজিদ নেই। এ ছাড়া চৈতরপাড়া ঈদগাহ মাঠ সংস্কারের নামে পাঁচ মেট্রিক টন গম বরাদ্দ দেওয়া হয়েছে। উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য ফিরোজ আহমেদ সভাপতি হয়ে গম বিক্রির টাকা আত্মসা ৎ করেছেন।হেউটনগর এবতেদায়ি দাখিল মাদ্রাসা নামে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান নেই। কিন্তু ওই নামে পাঁচ মেট্রিক টন গম বরাদ্দ নিয়ে কালেরপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম তা আত্মসা ৎ করেছেন।চরচিকাশি কবরস্থান উন্নয়নের নামে ছয় মেট্রিক টন গম বরাদ্দ করা হয়। কিন্তু কোনো কাজ না করেই প্রকল্পের সভাপতি ঈমান আলী গম তুলে তা আত্মসা ৎ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।সাইদুল ইসলাম ও কামরুল ইসলাম জানান, এ বছর দলের নেতারা প্রতিষ্ঠানের নামে তাঁদের কয়েক মেট্রিক টন গম বরাদ্দ দিয়েছেন। গম বিক্রির অর্ধেক টাকা প্রকল্প যাঁরা বণ্টন করেছেন, তাঁরা কেটে রেখেছেন। তাঁরা সামান্য কিছু টাকা পেয়েছেন। এই টাকা দিয়ে কাজ করা সম্ভব নয়।উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজনীল নাহার বলেন, ‘আমি মাদারভিটা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে কয়েক দিনের মধ্যে সাইদুলকে একটি স্টিলের আলমারি কিনে দিতে বলেছি। এ ছাড়া অন্যান্য প্রতিষ্ঠানে পর্যায়ক্রমে কাজ করা হবে।’ অর্ধেক টাকা কেটে রাখার অভিযোগ তিনি অস্বীকার করেছেন।পিআইও আবদুল্লাহেল কাফি বলেন, ‘দলীয় নেতারা প্রকল্প তৈরি করে গম তুলেছেন। জুন ফাইনাল নিয়ে ব্যস্ত থাকায় প্রকল্পগুলো সঠিকভাবে বুঝে নিতে পারিনি। এখন এলাকায় গিয়ে যারা কাজ করেনি, তাদের প্রকল্পের টাকা ফেরত দিতে বলছি।’ইউএনও আতাউল গনি জানান, টিআর প্রকল্পের কাজ না হওয়ার বিষয়ে অনেক অভিযোগ তাঁর কাছে এসেছে। এ কারণে তিনি গত সপ্তাহে পিআইওকে প্রকল্পের সভাপতিদের কাছে চিঠি পাঠাতে বলেছেন। গম উত্তোলনকারীরা কাজ না করলে সরকারি টাকা আত্মসাতের অভিযোগে তাঁদের বিরুদ্ধে মামলা হবে।