প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, জঙ্গিবাদ দমনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব বিশ্ব দরবারে প্রশংসিত হয়েছে। সম্প্রতি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি দেশের সার্বিক উন্নয়নের প্রশংসা করে গেছেন।
গতকাল শনিবার সিরাজগঞ্জ সদর উপজেলার একডালা গ্রামের ৪২৫টি পরিবারের মধ্যে নতুন বিদ্যুৎ সংযোগের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর মহাব্যবস্থাপক আজাহার আলী, ডিজিএম সুলতান নাসিমুল হক, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আবু হেনা মোস্তফা কামাল এবং জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবু ইউসুফ উপস্থিত ছিলেন।
এর আগে স্বাস্থ্যমন্ত্রী সিরাজগঞ্জ-কাজীপুর সড়কের দুটি সেতু উদ্বোধন করেন। প্রায় পাঁচ কোটি টাকা ব্যয়ে সড়ক ও জনপথ বিভাগ সেতু দুটি নির্মাণ করে।