প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, বিশ্বে উন্নয়নের মডেলে পরিণত হয়েছে বাংলাদেশ। বাংলাদেশ এখন মধ্যম আয়ের দেশ। দেশের উন্নয়নে নারীরা অবদান রাখছেন।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরের পলোগ্রাউন্ড মাঠে উইমেন চেম্বারের মাসব্যাপী ক্ষুদ্র ও মাঝারি (এসএমই) নারী উদ্যোক্তাদের মেলার সমাপনী অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।
চট্টগ্রাম উইমেন চেম্বারের সভাপতি কামরুন মালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সাংসদ জিয়াউদ্দিন আহমেদ, সাবিহা নাহার বেগম, চট্টগ্রাম উইমেন চেম্বারের প্রতিষ্ঠাতা সভাপতি মনোয়ারা হাকিম আলী, মেলা কমিটির চেয়ারপারসন আবিদা মোস্তফা প্রমুখ।
কামরুন মালেক বলেন, সারা দেশের এসএমই নারী উদ্যোক্তাদের আস্থার জায়গা তৈরি করেছে এ মেলা।