প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সফররত চীনের ভাইস প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, তাঁর সরকার বাংলাদেশের অগ্রগতি ত্বরান্বিত করতে কাঙ্ক্ষিত উন্নয়নের লক্ষ্য অর্জনে সব ধরনের সমর্থন ও সহযোগিতা দেবে। গতকাল মঙ্গলবার বঙ্গভবনে রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সঙ্গে সাক্ষাৎকালে জিনপিং এ কথা বলেন। খবর বাসসের।জিনপিং বলেন, ‘বাংলাদেশ অবকাঠামো, কৃষি, শিক্ষা ও স্বাস্থ্য খাতে ইতিবাচক সাফল্য অর্জন করেছে এবং আমরা এসব খাতে আমাদের সহযোগিতা আরও বৃদ্ধি করতে আগ্রহী।’ বঙ্গভবনে চীনের ভাইস প্রেসিডেন্টকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি বাংলাদেশ সফরের জন্য জিনপিংয়ের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, এই সফরে দুই দেশের মধ্যে বিদ্যমান চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার হবে।