উন্মুক্ত কয়লা তোলা নিয়ে বিভ্রান্তি ছড়াবেন না: সুবিদ আলী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উন্মুক্ত পদ্ধতিতে কয়লা তোলা সম্পর্কে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটিসহ কয়েকটি সংগঠনের নিন্দা-বিবৃতির সমালোচনা করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি সুবিদ আলী ভুঁইয়া। গতকাল বুধবার এক বিবৃতিতে সুবিদ আলী ওই সব সংগঠনের উদ্দেশে বলেন, ‘জনমনে বিভ্রান্তি ছড়াবেন না। জনগণের দুর্ভোগ লাঘবে সহায়তা করুন।’ ২৯ নভেম্বর বিদ্যুৎ মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা তোলার সুপারিশ করা হয়।