উন্মুক্ত থাকবে নুহাশপল্লী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের কবর জিয়ারত করার সুবিধার্থে গাজীপুরের নুহাশপল্লী জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে। এখন থেকে প্রতিদিন সকাল আটটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত কবর জিয়ারতের উদ্দেশ্যে নুহাশপল্লীতে প্রবেশ উন্মুক্ত থাকবে। গতকাল সোমবার নুহাশপল্লীর ব্যবস্থাপক সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। নির্ধারিত সময়ের পর কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না। হুমায়ূন আহমেদের কবর এবং নুহাশপল্লীর সম্মান ও সৌন্দর্য রক্ষায় সবাইকে সচেতন হওয়ার অনুরোধ জানানো হয় বিজ্ঞপ্তিতে।