উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলন নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলন করা হলে হাজার হাজার মানুষ উচ্ছেদ হবে। স্কুল, কলেজ, কৃষি সম্পদ, পরিবেশসহ জনগণের সম্পদ ধ্বংস হবে। সরকারকে এ সিদ্ধান্ত থেকে সরে আসতে হবে।
গতকাল শনিবার তেল-গ্যাস, বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির নোয়াখালী জেলা শাখার উেদ্যাগে আয়োজিত মানববন্ধন ও সমাবেশে বক্তারা এসব কথা বলেন।
তেল-গ্যাস, বিদ্যুৎ-বন্দর, খনিজ ও প্রাকৃতিক সম্পদ রক্ষা করাসহ সাত দফা দাবিতে নোয়াখালী শহরের টাউন হল মোড়ে মানববন্ধন ও সমাবেশ হয়েছে। গতকাল শনিবার তেল-গ্যাস, বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির নোয়াখালী জেলা শাখা এ কর্মসূচির আয়োজন করে।
টাউন হল মোড়ে মাইজদী-সোনাপুর সড়কে মানববন্ধন শেষে একই স্থানে সমাবেশ করা হয়। এতে সভাপতিত্ব করেন তেল-গ্যাস, বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির জেলা শাখার আহ্বায়ক আ ন ম জাহের উদ্দিন। বক্তব্য দেন জাতীয় কমিটির সদস্য ও জেলা শাখার সদস্যসচিব শ্যামল কান্তি দে, বাসদের জেলা শাখার সদস্যসচিব দলিলের রহমান, সিপিবির নেতা সমীর চক্রবর্তী, মাঈন উদ্দিন, বাসদের জেলা সমন্বয়ক ইমতিয়াজ মাসুদ প্রমুখ।