উন্মুক্ত পদ্ধতিতে কয়লা তোলার ষড়যন্ত্র বন্ধের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফুলবাড়ী কয়লাখনি থেকে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা তোলার ষড়যন্ত্র বন্ধের দাবি জানিয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) নেতারা। গতকাল সোমবার সংগঠনটির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ এক বিবৃতিতে এ দাবি জানান। বিবৃতিতে বলা হয়, বিশেষজ্ঞ কমিটি গঠন করে ফুলবাড়ী কয়লাক্ষেত্র থেকে খোলা পরিবেশে কয়লা উত্তোলনের সিদ্ধান্ত নিচ্ছে সরকার। এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে ওই এলাকার বাড়িঘর, হাট-বাজার, মসজিদ-মন্দির, শিক্ষাপ্রতিষ্ঠান ও ফসলের মাঠসহ সমস্ত পরিবেশ ক্ষতিগ্রস্ত হবে। তা ছাড়া, যে পরিমাণ কয়লা উত্তোলন করা হবে তার মাত্র ৬ শতাংশ এ দেশকে দেওয়া হবে। বাকি সব কয়লা বিদেশি কোম্পানির হাতে চলে যাবে। তাই এই সিদ্ধান্তের প্রতিবাদে দেশের সবাইকে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তাঁরা।বিবৃতিতে পেট্রোবাংলার মতো কয়লাবিষয়ক কোলবাংলা গঠন করে দেশের চাহিদা অনুযায়ী কয়লা উত্তোলনের দাবি জানানো হয়। বিজ্ঞপ্তি।