উন্মুক্ত বাজেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌরসভার ২০১৫-১৬ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে। গতকাল রোববার দুপুরে উল্লাপাড়া উপজেলা পরিষদ হলরুমে উন্মুক্ত বাজেট ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ তানভির ইমাম। অনুষ্ঠানে ২০১৫-১৬ অর্থবছরে ৪৯ কোটি ৭৮ লাখ ৫০ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়। পৌরসভার প্যানেল মেয়র আমিরুল ইসলামের সভাপতিত্বে ওই বাজেট অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক বিল্লাল হোসেন ও উল্লাপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মারুফ বিন হাবিব।