উন্মুক্ত বাজেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের গুরুদাসপুর উপজেলার ৪ নম্বর মশিন্দা ইউনিয়ন পরিষদের ২০১৫-১৬ অর্থবছরের উন্মুক্ত বাজেট গতকাল রোববার দুপুরে ঘোষণা করা হয়েছে। ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোস্তাফিজুর রহমানের ঘোষিত বাজেটে আয় দেখানো হয়েছে ২ কোটি ৩৭ লাখ ৭৩৪ টাকা এবং ব্যয় দেখানো হয়েছে ২ কোটি ৩৬ লাখ টাকা। ইউপি চেয়ারম্যানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ আবদুল কুদ্দুস। এতে বক্তৃতা করেন ইউপি সদস্য আবদুল কাইয়ুম, সুধীজন হিসেবে ইউসুফ আলী প্রমুখ।