উন্মুক্ত বাজেট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীর বাগমারার দ্বীপপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ২০১৫-১৬ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। এ উপলক্ষে গত বৃহস্পতিবার বিকেলে দ্বীপপুর ইউপি মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইউপি সচিব রেজাউল করিম ৮০ লাখ ৬২ হাজার ৮২৯ টাকার বাজেট ঘোষণা করেন। বাজেটে আয় ও ব্যয় সমান রাখা হয়েছে। পরে ইউপি চেয়ারম্যান বিকাশ চন্দ্র ভৌমিকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন ইউপি সদস্য মতিউল আলম, লুৎফর রহমান, মকলেছুর রহমান, ববিতা প্রমুখ। সভায় বাজেটের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। বাগমারা (রাজশাহী) প্রতিনিধ|