উন্মুক্ত বাজেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা পরিষদের ২০১৬-১৭ সালের বাজেট ঘোষণা করা হয়েছে। এ উপলক্ষে গত রোববার উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউএনডিপির এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পরিচালক হাওলিয়াং জু। উপজেলা পরিষদ চেয়ারম্যান মারুফ বিন হাবিবের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন স্থানীয় সাংসদ তানভীর ইমাম, ইউএনডিপির কান্ট্রি ডিরেক্টর পলিন টেমেসিস, ডেপুটি কান্ট্রি ডিরেক্টর নিয়োক ব্যারেস ফোর্ড, সিরাজগঞ্জের জেলা প্রশাসক বিল্লাল হোসেন, সিরাজগঞ্জ স্থানীয় সরকারের উপপরিচালক আবু নূর মোহাম্মদ শামসুজ্জামান, উল্লাপাড়ার ইউএনও সন্দ্বীপ কুমার সরকার, পৌর মেয়র এস এম নজরুল ইসলাম প্রমুখ। ২০১৬-১৭ অর্থবছরের জন্য ৩১ কোটি ৩৯ লাখ ৫৪ হাজার ৭৬৮ টাকার উন্নয়ন বাজেট ঘোষণা করা হয়।