উন্মুক্ত বাজেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারা উপজেলা পরিষদের ২০১৬-১৭ অর্থবছরের জন্য উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার বিকেলে পরিষদের হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরিন আক্তার। প্রধান অতিথি হিসেবে বাজেট ঘোষণা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাকিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার রেজাউল করিম, নারী ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার, উপজেলা প্রকৌশলী সানোয়ার হোসেন, কৃষি কর্মকর্তা রাজিবুর রহমান ও উপজেলা চেয়ারম্যান ফোরামের সভাপতি লুৎফর রহমান।