উন্মুক্ত বাজেট ঘোষণা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীর বাগমারার বড়বিহানালী ইউনিয়ন পরিষদের ২০১৫-১৬ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। গতকাল সোমবার বড়বিহানালী বিদ্যালয়ের মাঠে বেসরকারি সংস্থা শরিকের সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম মোট ১ কোটি ১০ লাখ ১৫ হাজার ১৯৩ টাকার বাজেট ঘোষণা করেন। এর মধ্যে ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৯ লাখ ৯৩ হাজার ৬৭০ টাকা। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তৃতা করেন ইউপি সচিব রেজাউল করিম, শরিকের স্থানীয় প্রতিনিধি সফিকুল ইসলাম,
সাবেক ইউপি সদস্য ইছাহাক আল, ইউপি সদস্য এছার উদ্দিন, রোকিয়া খাতুন, খাতেজান বিবি প্রমুখ।