উন্মুক্ত বাজেট সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীর বাগমারার বড়বিহানালী ইউপির ষাণ্মাষিক বাজেট সভা গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। সভায় চলতি অর্থবছরের ছয় মাসে মোট ১২ লাখ ৯৩ হাজার ৭১৩ টাকার বাজেট ঘোষণা করা হয়। বড়বিহানালী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম। বাজেট ঘোষণা করেন ইউপি সচিব রেজাউল করিম। সভায় বেসরকারি সংগঠন শরিকের স্থানীয় প্রতিনিধি সফিকুল ইসলাম, ইউপি সদস্য ইছার আলী, আজাহার আলী প্রমুখ উপস্থিত ছিলেন।