উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিএড ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ২০১৪-১৫ শিক্ষাবর্ষের বিএড ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে। পরিবর্তিত সময় অনুযায়ী এই পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৬ জানুয়ারি। বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষাকেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
আগের সময়সূচি অনুযায়ী এই পরীক্ষা হওয়ার কথা ছিল ৯ জানুয়ারি। বিশ্ববিদ্যালয়ের একজন দায়িত্বশীল কর্মকর্তা প্রথম আলোকে বলেন, অনিবার্য কারণে পরীক্ষার সময় পরিবর্তন করা হয়েছে।