উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং পিএসসির পরীক্ষা স্থগিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হরতালের কারণে গতকাল বৃহস্পতিবারের উচ্চমাধ্যমিক পরীক্ষা আজ শুক্রবার নেওয়া হবে। এ জন্য বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আজ শুক্রবার অনুষ্ঠেয় এইচএসসি, বিএ এবং বিএসএস পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত পরীক্ষার নতুন তারিখ পরে জানানো হবে।এ ছাড়া সাবরেজিস্ট্রার পদে নিয়োগের জন্য আজ শুক্রবারের প্রাথমিক বাছাই পরীক্ষা স্থগিত করেছে সরকারি কর্মকমিশন (পিএসসি)। পিএসসি জানিয়েছে, পরে নতুন তারিখ জানানো হবে। আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের নিয়ন্ত্রণাধীন নিবন্ধন পরিদপ্তরের সাবরেজিস্ট্রার পদের এ পরীক্ষায় ৩৮ হাজার ৪২৬ জন প্রার্থীর অংশ নেওয়ার কথা।