উন্মুক্ত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা দিবস আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দূরশিক্ষার জন্য প্রতিষ্ঠিত উন্মুক্ত বিশ্ববিদ্যালয় দুই যুগ অতিক্রম করেছে। বিশ্ববিদ্যালয়ের তথ্য ও গণসংযোগ বিভাগ জানায়, ১৯৯২ সালের ২১ অক্টোবর বিশ্ববিদ্যালয়টির যাত্রা শুরু হয়। সেখানে ছয়টি স্কুলের অধীনে ৪৩টি আনুষ্ঠানিক ও ১৯টি অনানুষ্ঠানিক শিক্ষা প্রোগ্রাম চালু রয়েছে। দেশের বিভিন্ন স্থানে ১২টি আঞ্চলিক কেন্দ্র এবং ৮০টি উপ-আঞ্চলিক কেন্দ্রের মাধ্যমে শিক্ষার্থী নিবন্ধন, পাঠসামগ্রী বিতরণসহ শিক্ষাবিষয়ক কর্মকাণ্ড সমন্বয় ও তদারক করা হয়। দেশজুড়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ ও স্কুলে এই বিশ্ববিদ্যালয়ের ১ হাজার ৪৭৫টি স্টাডি সেন্টার রয়েছে। এসব কেন্দ্রে মাসে দুই দিন টিউটোরিয়াল ক্লাস পরিচালনার জন্য ২৪ হাজার শিক্ষক সংযুক্ত আছেন। বিজ্ঞপ্তি