উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের কর্মবিরতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্ববিদ্যালয় ও শিক্ষকসংশ্লিষ্ট বেশকিছু দাবি পূরণ না হওয়ায় গতকাল বুধবার কালো ব্যাজ ধারণ করে দুই ঘণ্টা কর্মবিরতি পালন করেছেন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির দাবির সঙ্গে একাত্মতা ঘোষণা করে ঢাকা আঞ্চলিক কেন্দ্রের শিক্ষকেরাও কর্মবিরতি পালন করেন।শিক্ষক সমিতির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে একটি বেনামি চিঠি আসে। চিঠিটি স্কুল অব এডুকেশনের কম্পিউটার কক্ষে কম্পোজ করা হয়েছে সন্দেহে ওই স্কুলের ডিন সুফিয়া বেগমকে কোনো কারণ ছাড়াই দায়িত্ব থেকে অব্যাহতি দেন তিনি। এ ঘটনার প্রতিবাদ এবং শিক্ষকদের শিক্ষাছুটি ও লিয়েন বন্ধ করে রাখা, পদোন্নতি না হওয়া, নতুন শিক্ষক নিয়োগ না হওয়া, বাউবি আইনের সঙ্গে সাংঘর্ষিক সিদ্ধান্ত নেওয়ার প্রতিবাদে শিক্ষকেরা এই কর্মসূচি পালন করেছেন।